সিলেট প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে ফের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ জুবেল মিয়ার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্বনাথ উপজেলার ৭নং দেওকলস ইউনিয়নের বড়কাপঁন কামালপুর গ্রামে রাত ৯ টায় সংঘবদ্ধ জামাত-এনসিপির একটি দল রাতের আধাঁরে মোঃ জুবেল মিয়ার বাড়িতে পূর্ব শত্রুতার জেরে ফের হামলা ও ভাংচুর চালিয়েছে। এর আগে একই বছরের ৩ অক্টোবর প্রথম বার হামলা ও ভাংচুর লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ রকম ন্যাক্কারজনক হামলার ঘটনায় জুবেল মিয়ার পরিবারটি আতংকিত হয়ে পড়ে। বার বার হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী মোঃ জুবেল মিয়ার পিতা ইউসুফ আলী।
ঘটনার বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।
উল্লেখ্য মোঃ জুবেল মিয়া বেশকিছু দিন যাবত যুক্তরাজ্য বসবাস করছেন। জীবনের ঝুঁকি থাকায় দেশে আসতে ভয়ে পাচ্ছেন বলে জানান তিনি।
