বিজ্ঞপ্তি : দুই দশক পর প্রথমবারের মতো ঐক্যবদ্ধ গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ।
সোমবার এক শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সফলতা কামনা করেন। একই সঙ্গে গোলাপগঞ্জের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে এলাকার মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী লিটন বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। গোলাপগঞ্জের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও মানুষের কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাব আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।
