বিজ্ঞপ্তি : গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাছির আহমদের পিতা হাজি আব্দুস শুকুরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক, জুলাই যোদ্ধা সংসদ সিলেটের আহবায়ক লিটন আহমদ।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে লিটন আহমদ বলেন, প্রবীণ মুরব্বি আব্দুস শুকুর ছিলেন একজন ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব। এলাকায় তার ভালো কাজের প্রচুর সুনাম ছিলো। এমন ব্যক্তির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এই কামনা করি। শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
এরআগে সোমবার রাত ১০টার দিকে বার্ধক্যজনিত রোগে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার বাউসী গন্দিটিলা গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার দুপুর ২টায় বাউসী গন্দিটিলা জামে মসজিদ মরহুমের জানাযার নামাজ শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
