গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে সাজা পরোয়ানাভুক্ত আসামি তোয়েব আহমদ চৌধুরীকে (৪৫) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সুন্দিশাইল গ্রামের মৃত ফয়জুল গণি চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, আসামি তোয়েব আহমদ চৌধুরী দায়রা-৬০৮/২০২৫ মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি৷ গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনেরও মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
