গোলাপগঞ্জ প্রতিনিধি : জিয়া সাইবার ফোর্স গোলাপগঞ্জ পৌর শাখার নবগঠিত আংশিক কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক তারেক আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার রাতে এক শুভেচ্ছা বার্তা তারেক আহমদ চৌধুরী বলেন, জিয়া সাইবার ফোর্স আপনাদের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত হবে-এই প্রত্যাশা করি। দায়িত্ব শুধু একটি পদ নয়; এটি সংগঠনের আদর্শ, ঐক্য ও লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। আশা করি, আপনাদের সততা, নিষ্ঠা, পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে সংগঠন সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে। নতুন দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দের জন্য রইল শুভকামনা।
তারেক আহমদ আরও বলেন-দেশ, ও দলের সিদ্ধান্ত জাতীয়তাবাদী আদর্শ ও সত্যের পক্ষে সাহসী ভূমিকা রাখতে আপনাদের প্রত্যেকে ঐক্যবদ্ধ ভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন। জিয়া সাইবার ফোর্সের সকল নেতৃবৃন্দকে আমার গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
এরআগে বৃহস্পতিবার ২১ সদস্য বিশিষ্ট জিয়া সাইবার ফোর্স গোলাপগঞ্জ পৌর শাখার নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করেন জেলার আহবায়ক জামাল আহমদ ও সদস্য সচিব মোস্তাক আহমদ চৌধুরী। পৌর শাখার কমিটিতে তানিম আহমদকে সভাপতি ও সাইফুর রহমান অপুকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
