গোলাপগঞ্জ প্রতিনিধি : দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সুদৃঢ় করতে এবং তৃণমূল পর্যায়ে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করার লক্ষ্যে সিলেটের গোলাপগঞ্জে ‘এক দেশ এক কিউআর’ স্লোগানে ‘বাংলা কিউআর’ (Bangla QR) বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স হলরুমে বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিস এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি এর যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ট্রাস্ট ব্যাংক পিএলসি'র ডিপিপি এবং সিনিয়র ম্যানেজার চৌধুরী তামান হাছিবের সভাপতিত্বে ও ট্রাস্ট ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এসডিপি ও হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন মো.বরকত উজ্জামান।
প্রজেক্টরের মাধ্যমে বাংলা কিউআর কোডের ব্যবহার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের নির্বাহী আবু খালেদ সজিব।
অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোলাপগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা এনামুল হক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক শফিকুল ইসলাম, ইসলামী ব্যাংক পিএলসি গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক জালাল উদ্দিন, সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপক সঞ্জিত আনন্দ, প্রবাসী মোঃ রুকনুজ্জামান চৌধুরী, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি বিলাল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও আধুনিক করতে খুচরা ও প্রান্তিক পর্যায়ে ক্যাশলেস বা ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে ক্রেতারা খুব সহজেই যেকোনো ব্যাংকিং বা এমএফএস অ্যাপ দিয়ে স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন, যা ব্যবসা পরিচালনাকে আরও সহজ ও নিরাপদ করবে।'
অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলার ২৩টি ব্যাংকের ব্যবস্থাপকবৃন্দ, গ্রাহক, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
