বিজ্ঞপ্তি : সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শোক ও সমবেদনা জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক ছিলেন শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণে নিবেদিতপ্রাণ একজন সংগঠক। তিনি সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শ্রমিকদের পাশে থেকে তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
উল্লেখ্য, সেলিম আহমদ ফলিক অসুস্থ অবস্থায় সিলেট নগরীর নয়া সড়কস্থ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সিলেটের পরিবহন শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক আর নেই। আজ শনিবার বাদ আসর গোলাপগঞ্জের রানাপিং মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
