নিজস্ব প্রতিবেদক : সিলেটে ছাত্রলীগ নেতা মো.আবু সাঈদ সানির উপর অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
গতকাল (৬ আগস্ট) সন্ধ্যায় নগরীর ছড়ারপার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
মো.আবু সাঈদ সানি দক্ষিণ সুরমা থানা পুরান তেতলী গ্রামের আবুল মিয়ার ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের আহবায়ক।
জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর ও তাদের বাড়ি ঘরে হামলা অব্যাহত রেখে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতা মো.আবু সাঈদ সানির উপরও হামলা চালায় তারা।
আরও জানা যায়, ছাত্রলীগ নেতা সানিকে একা পেয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা এগিয়ে এলে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। যাওয়ার সময় তারা সানিকে প্রাণে হত্যার হুমকি দিয়ে যায়।
এসময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা সানিকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৩দিন চিকিৎসাধীন ছিলেন এ ছাত্রলীগ নেতা।
এদিকে এঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্রলীগ নেতা সানি৷ যে কোন সময় আবারও তিনি হামলার শিকার হওয়ার আশংকা রয়েছে।
