গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আগামী ৬ মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আনানছুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়।
এছাড়া কমিটিতে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো.আব্দুল কাইয়ুম খাঁনকে শিক্ষক প্রতিনিধি ও শৈলেন্দ্র চন্দ্র নাথকে অভিভাবক প্রতিনিধি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত কমিটি ইস্যুর তারিখ হতে আগামী ৬ মাস পর্যন্ত অনুমোদন দেওয়া হল।
