বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার ২নং সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবী ও শিক্ষানুরাগী মোতাহার হোসেন মিলাদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, তাকওয়া, সহমর্মিতা ও মানবতার এক অনন্য শিক্ষা। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মত্যাগের যে আদর্শ হযরত ইবরাহিম (আ.) প্রতিষ্ঠা করেছিলেন, তা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ইনসাফ, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবকল্যাণে আত্মনিয়োগের অনুপ্রেরণা জোগায়।”
ঈদকে কেন্দ্র করে প্রকাশিত বার্তায় তিনি এলাকার সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন,“আপনাদের আস্থা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ একটি স্বচ্ছ, উন্নয়নমুখী ও সেবামুখী ইউনিয়ন গড়ে তুলবো। শিক্ষা, অবকাঠামো, কৃষি ও সামাজিক নিরাপত্তা ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।”
ঈদকে সামনে রেখে এই বার্তা প্রকাশের মাধ্যমে মোতাহার হোসেন মিলাদ ইউনিয়নবাসীর কাছে একসাথে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতির প্রাথমিক ইঙ্গিত দিয়েছেন।
