বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা জুলাই যোদ্ধা সংগঠনের আহবায়ক লিটন আহমদ।
গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, 'পবিত্র ঈদুল আযহা আমাদের সামনে নিয়ে আসে ত্যাগের মহিমা, ভালোবাসার নির্মল আহ্বান এবং মানবতার অনন্য শিক্ষা। এই পবিত্র উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে।'
লিটন আহমদ আরও বলেন,'হিংসা-বিদ্বেষ ভুলে মানুষ মানুষকে আপন করে নিক, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আরও সুন্দর হোক আমাদের প্রিয় গোলাপগঞ্জ,আর শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক সমগ্র বাংলাদেশ।'
তিনি বলেন, ঈদের চাঁদের আলোয় আলোকিত হোক সকলের জীবন, ত্যাগের শিক্ষায় সমৃদ্ধ হোক আগামী দিনের পথচলা। সুখ, শান্তি ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হোক সমাজ ও রাষ্ট্র।,
শেষে তিনি উপজেলাবাসীর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে বলেন,“সবার ঈদ হোক আনন্দময়, নিরাপদ ও শান্তিপূর্ণ। ঈদ মোবারক।”
