বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল আজহার শুভক্ষণে গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন জামায়াতের আমীর, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, কারানির্যাতিত নেতা আসাদুজ্জামান পাপ্পু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, তাকওয়া, সহমর্মিতা ও মানবতার এক অনন্য শিক্ষা। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মত্যাগের যে আদর্শ হযরত ইবরাহিম (আ.) প্রতিষ্ঠা করেছিলেন, তা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ইনসাফ, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবকল্যাণে আত্মনিয়োগের অনুপ্রেরণা জোগায়।”
তিনি আরও বলেন, “কোরবানির প্রকৃত শিক্ষা হলো-হিংসা, বিদ্বেষ, লোভ ও অহংকার পরিহার করে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করা। সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায় ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
ঈদকে কেন্দ্র করে প্রকাশিত বার্তায় তিনি এলাকার সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন,“আপনাদের আস্থা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ একটি স্বচ্ছ, উন্নয়নমুখী ও সেবামুখী ইউনিয়ন গড়ে তুলবো। শিক্ষা, অবকাঠামো, কৃষি ও সামাজিক নিরাপত্তা ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিনি ঈদের বার্তায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেন, “ভেদাভেদ ভুলে একসাথে চলাই হবে আমাদের ইউনিয়নের উন্নয়নের মূল চাবিকাঠি।”
ঈদকে সামনে রেখে এই বার্তা প্রকাশের মাধ্যমে আসাদুজ্জামান পাপ্পু ইউনিয়নবাসীর কাছে একসাথে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতির প্রাথমিক ইঙ্গিত দিয়েছেন।
