আলোচিত সিলেট ডেস্ক : গোলাপগঞ্জের ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়নের মানুষের মুখে মুখে এখন একটাই নাম, শাহাব উদ্দিন। প্রবাসের মাটিতে থেকেও যিনি নিজের শিকড়কে ভুলে যাননি, মানুষের সুখ-দুঃখে যিনি বারবার পাশে দাঁড়িয়েছেন, সেই শাহাব উদ্দিনকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকার সর্বস্তরের মানুষ।
স্থানীয়দের ভাষ্য, উন্নয়ন আর মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শাহাব উদ্দিন। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার অবদান দীর্ঘদিনের। বিশেষ করে বন্যা ও দুর্যোগের সময় তিনি প্রবাসে থেকেও মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
এলাকার প্রবীণরা বলেন, শাহাব উদ্দিন আমাদের এলাকার গর্ব। তিনি কখনো মানুষের প্রয়োজনকে উপেক্ষা করেননি। যখনই কেউ বিপদে পড়েছে, তিনি সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছেন।
তরুণদের অনেকেই মনে করেন, ইউনিয়নের উন্নয়নকে আরও এগিয়ে নিতে একজন দূরদর্শী, সৎ ও জনদরদী নেতৃত্ব প্রয়োজন, আর সেই যোগ্যতা শাহাব উদ্দিনের মধ্যেই রয়েছে। তাদের বিশ্বাস, চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি উত্তর বাদেপাশাকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে রূপ দিতে পারবেন।
আবেগঘন কণ্ঠে একাধিক বাসিন্দা বলেন, “প্রবাসে থাকলেও শাহাব উদ্দিনের হৃদয় পড়ে আছে নিজের গ্রামে। মানুষের জন্য তার ভালোবাসা এবং এলাকার প্রতি দায়বদ্ধতাই তাকে সবার কাছে আলাদা করে তুলেছে। তাই আমরা তাকে চেয়ারম্যানের আসনে দেখতে চাই।
স্থানীয়দের প্রত্যাশা, জনসেবার এই পথচলা আরও বড় পরিসরে এগিয়ে নিতে আগামী দিনে ইউনিয়নের নেতৃত্বে আসবেন শাহাব উদ্দিন, আর তার হাত ধরেই উত্তর বাদেপাশা এগিয়ে যাবে উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্তে।
