বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার ২নং সদর ইউনিয়নের সর্বস্থরের জনগণ, দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও এ ওয়াহাব প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, তাকওয়া, সহমর্মিতা ও মানবতার এক অনন্য শিক্ষা। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মত্যাগের যে আদর্শ হযরত ইবরাহিম (আ.) প্রতিষ্ঠা করেছিলেন, তা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ইনসাফ, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবকল্যাণে আত্মনিয়োগের অনুপ্রেরণা জোগায়।”
তিনি আরও বলেন, “কোরবানির প্রকৃত শিক্ষা হলো-হিংসা, বিদ্বেষ, লোভ ও অহংকার পরিহার করে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করা। সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায় ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি ২নং সদর ইউনিয়নের জনগণ, গোলাপগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীবৃন্দের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে তিনি প্রত্যাশা করেন, পবিত্র ঈদুল আজহার আনন্দ ও কোরবানির মহৎ শিক্ষা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, কল্যাণ, সৌহার্দ্য, পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত।
