বিজ্ঞপ্তি : ত্যাগ সংযম ও শিক্ষা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। কুরবানির শিক্ষা আমাদের ত্যাগের শিক্ষা দেয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোলাপগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডবাসীসহ দেশ বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পৌরসভার ৫নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী তোফায়েল হানিফ।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ সংযম ও নৈতিকতার শিক্ষা নিয়ে আসে। আমাদের জন্য আল্লাহ কি ভাল এবং কি মন্দ তা বিবেচনা করার জন্য এই কুরবানি। এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের বার্তা দিয়েছেন যে, আমরা যেন সর্বদা হিংসা নিন্দা পরিহার করে জীবনের মূল লক্ষ্যকে বাস্তব করতে পারি।
তিনি আরও বলেন-পবিত্র ঈদুল আজহা হলো কুরবানির এক শিক্ষা। আমরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কত প্রাণ বিলিয়ে দেই। হোক তা পশুর প্রাণ। ধনী-গরীব বৈষম্য দূর করে আমাদের ঈদুল আজহা থেকে শিক্ষা নিতে হবে যে,'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।'
তিনি আরও বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, বরং ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়।
শেষে তিনি পৌরসভার ৫নং ওয়ার্ডবাসীসহ সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে বলেন,“সবার ঈদ হোক আনন্দময়, নিরাপদ ও শান্তিপূর্ণ। ঈদ মোবারক।”
