বিজ্ঞপ্তি : সিলেট মহানগর শাখার ১৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহরিয়ার আহমদ।
আজ (২৪ মে) ১৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শাহরিয়ার আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রলীগের প্রতি নিষ্ঠা, ত্যাগ ও নিরলস প্রচেষ্টার মূল্যায়নের ভিত্তিতেই শাহরিয়ার আহমদকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগের আদর্শ, শৃঙ্খলা ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া আগামী দিনে শাহরিয়ার আহমদের নেতৃত্বে সংগঠন নতুন উচ্চতায় পৌঁছাবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হয়।
এদিকে শাহরিয়ার আহমদ তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
