বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার ২নং সদর ইউনিয়নের দেশ-বিদেশে অবস্থানরত সকল জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ২নং সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এইচ মিলাদ।
শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এম এইচ মিলাদ বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা এক মাসের সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের সাধনার পর আসে। এই উৎসব কেবল আনন্দের নয়, বরং এটি মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ।
তিনি আরও বলেন, বর্তমান সমাজে পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতির চর্চা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। ঈদুল ফিতর সেই মূল্যবোধগুলো পুনর্জাগরণের একটি বড় সুযোগ। আমরা যেন এই পবিত্র উৎসবকে ঘিরে হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হই। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের চারপাশে অনেক মানুষ আছেন, যারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত। তাদের মুখে হাসি ফোটানোই হোক আমাদের প্রকৃত আনন্দ।
পরিশেষে তিনি ২নং সদর ইউনিয়নের সকল জনগণের কল্যাণ কামনা করে মহান আল্লাহর কাছে শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করেন।
