বিজ্ঞপ্তি : পবিত্র মাহে রমজান শেষে এলো খুশির ঈদ। এ আনন্দ বয়ে আনুক সকল মানুষের ঘরে ঘরে। সদর ইউনিয়নসহ গোলাপগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এ ওয়াহাব প্লাজা মার্কেট সমিতির সভাপতি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলার সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত।
শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় সদর ইউনিয়নের সর্বস্থরের জনগণ ও গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী-ক্রেতাবৃন্দকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে তিনি বলেন,পবিত্র মাহে রমজান আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, দীর্ঘ ১১ মাস পর এই সিয়াম সাধনার মাস হিসেবে রমজান আমাদের মাঝে এসে হাজির হয়। ঈদ মানেই শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মুসলিম বন্ধনের এক শিক্ষা। হিংসা-বিদ্বেষ ভুলে, সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমই হচ্ছে ঈদ।
ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক এবারের পবিত্র ঈদুল ফিতরের আনন্দের আমেজ এবং ঐকান্তিক কামনার প্রার্থনা।
পরিশেষে তিনি সদর ইউনিয়নের সকল জনগণের কল্যাণ কামনা করে মহান আল্লাহর কাছে শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করেন।
