বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পশ্চিম আমুড়া ইউনিয়নবাসীসহ গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রোটারি ইন্টারন্যাশনাল এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (এডমিন) ভি ৬৫-বাংলাদেশ ও সৈয়দ মুহিবুল-পিয়ারা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রোটারিয়ান সৈয়দ ফরহাদুর রব।
এক শুভেচ্ছা বার্তায় ফরহাদুর রব বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা। ঈদ মানেই ভাগাভাগি, ঈদ মানেই মিলন। এই আনন্দ যেন উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই আমার প্রত্যাশা।"
সৈয়দ ফরহাদুর রব সবাইকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, "ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা আমাদের প্রতিবেশী ও অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে পারি। আসুন, হিংসা-বিদ্বেষ ভুলে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করি।"
পরিশেষে তিনি সবাইকে ঈদের দাওয়াত এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের অনুরোধ জানান।
