বিজ্ঞপ্তি : গোলাপগঞ্জ পৌরবাসী তথা দেশ বিদেশের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি, গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মিনহাজ উদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম উম্মাহর বড়ই আনন্দের, খুশির দিন।
তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।’
তিনি বলেন, ‘ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি৷ ঈদ আনন্দ বিলিয়ে দেই সকলের ঘরে ঘরে, সেই প্রত্যাশায় অবিচল আমরা।
