বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোলাপগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ ও দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী তোফায়েল হানিফ।
এক শুভেচ্ছা বার্তায় তোফায়েল হানিফ বলেন, 'দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা। ঈদ মানেই ভাগাভাগি, ঈদ মানেই মিলন। এই আনন্দ যেন ৫ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই আমার প্রত্যাশা।'
তিনি আরও উল্লেখ করেন, "আমি ৫ নং ওয়ার্ডের সন্তান হিসেবে সবসময় আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। আসন্ন নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমি এই ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। পবিত্র ঈদের এই খুশির দিনে আমি সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।"
তোফায়েল হানিফ ওয়ার্ডবাসীকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, "ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা আমাদের প্রতিবেশী ও অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে পারি। আসুন, হিংসা-বিদ্বেষ ভুলে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করি।"
পরিশেষে তিনি সবাইকে ঈদের দাওয়াত এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের অনুরোধ জানান।
