নিজস্ব প্রতিবেদক : সিলেটে বৈষম্য বিরোধী আন্দোলনের আরও একটি মামলায় আসামি হলেন ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ।
সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে ন্যায় বিচার প্রত্যাশায় মামলাটি দায়ের করেন জালালাবাদ থানার অন্তরপুর গ্রামের মো.রমজান আলীর ছেলে মো.জুবেল আহমদ (২২)। যা জালালাবাদ থানার মামলা (মামলা নং-৬, তাং-২৪/০৮/২০২৪ইং ও জালালাবাদ সি.আর মামলা নং-১১৩/২০২৪ইং)। মামলায় তিনি ৯৫ জনের নামোল্লেখ ও ২০০/৩০০ জনকে অজ্ঞাত আসামি করেন।
উক্ত মামলায় ছাত্রলীগ নেতা ফাহিম আহমদকে ২৯ নং আসামি করা হয়েছে৷ তিনি সিলেট মহানগর ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি। তিনি মোগলাবাজার থানার কাদিপুর গ্রামের আব্দুস শহিদ শাহীনের ছেলে।
মামলার এজাহারে বাদি জুবেল আহমদ উল্লেখ করেন, কোটা বিরোধী আন্দোলনে সারাদেশের ন্যায় গত ১৮ জুলাই বিকেলে সিলেট-সুনামগঞ্জ তেমুখী বাইপাস হতে শাহজালাল ইউনির্ভাসিটির সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতার মিছিলে পূর্বপরিকল্পনা অনুযায়ী মামলার আসামিরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়।
এদিকে পরপর দুইটি মামলায় আসামি হওয়ায় বর্তমানে বাড়ি ছাড়া এই ছাত্রলীগ নেতা। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা (মামলা নং-৫, তাং-২৩/৮/২০২৪ইং ও দক্ষিণ সুরমা থানার সি.আর মামলা নং-১৩৮/২০২৪ইং) রয়েছে। মামলার পর থেকে আতঙ্কে দিনপার করছেন তার পরিবারের সদস্যরা৷ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাও তাকে খুঁজছেন।
