জৈন্তাপুর প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক আয়োজনে পুজোর উৎসব। আর এই আয়োজন উপভোগ করতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
এ বছর উপজেলার ৬ টি ইউনিয়নে ২৩টি মন্ডপে শারদীয় দূর্গা পূজার আয়োজন করা হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকাল থেকে মধ্যে রাত পর্যন্ত সারীঘাট, গাতিগ্রাম, সুরুখেল, লালাখাল চা বাগান, চিকনাগুল শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির, খান চা বাগান ও হাবিব নগর চা বাগান ও সেনাপতি টিলা মন্দির সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে দর্শনার্থী-দুর্গাপূজা কমিটি সহ অন্যান্যদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন পুজা মন্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন। পরিদর্শন ও বিভিন্ন সহযোগিতার ফলে সকল পূজারী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পরিদর্শনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। ধর্ম যার যার উৎসব সবার। আমরা বিশ্বাস করি, সকলকে ধর্ম পালন করার অধিকার ও সুবিধা দেওয়া আওয়ামী লীগ সরকারের কাজ। সরকার তা দিয়ে আসছে এবং আগামীতেও দিবে। আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করবেন।
এসময়ে উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
