কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন প্রবাসী আলোর দিশারী জনকল্যাণ পরিষদের উদ্যোগে ও প্রবাসীদের অর্থায়নে উপজেলার ৮০টি মসজিদের ১৬০ জন ইমাম ও মুয়াজ্জিনদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর ২টায় পাড়ুয়া হাফিজিয়া মাদ্রাসায় পশ্চিম ইসলামপুর ইউনিয়ন প্রবাসী আলোর দিশারী জনকল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাউথ আফ্রিকা প্রবাসী আবু জাফর দোলনের সভাপতিত্বে ও সাংবাদিক আকবর রেদওয়ান মনার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ও প্রধান বক্তৃতা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খুল হাদীস আব্দুল মছব্বির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি রফিকুল হক, সমাজসেবক ফরহাদ হোসেন, আব্দুল হাসিব, এখলাছ আলী মেম্বার ও শিক্ষক নেতা আবুল খায়ের।
অনুষ্ঠানে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৮০টি মসজিদের ১৬০ জন ইমাম ও মুয়াজ্জিনকে সম্মাননা ও প্রবাস থেকে স্বদেশে আসা সাউথ আফ্রিকা প্রবাসী আবু জাফর দোলন ও দুবাই প্রবাসী সৈয়দ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন পশ্চিম ইসলামপুর ইউনিয়ন প্রবাসী আলোর দিশারী জনকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দবির ওয়াহিদ উপস্থিত সকলকে ও বাস্তবায়ন কমিটির সদস্যদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন প্রবাসী আলোর দিশারী জনকল্যাণ পরিষদ প্রবাসীদের অর্থায়নে প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। বন্যা, দুর্যোগ ও করোনাকালে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের খাদ্য, অর্থ সহ বিভিন্নভাবে সহযোগিতা করার পাশাপাশি প্রতি বছর শীতার্ত মানুষদের শীতবস্ত্র প্রদান করে আসছি। সংগঠনের প্রবাসী সকল সদস্যদের ঐকবদ্ধ করে পশ্চিম ইসলামপুর ইউনিয়ন প্রবাসী আলোর দিশারী জনকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল লতিফ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল দিকনির্দেশনায় এবং কমিটির সকলকে নিয়ে সমাজের কল্যাণে কাজ অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বক্তৃতারা ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে অনুষ্ঠানের আয়োজনকারী প্রবাসীদের প্রশাংসা করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পরিশ্রম করে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতির চাকা চল রেখেছে। প্রবাসীরা দিনরাত পরিশ্রম করে শুধু নিজের চিন্তা করে না। তাঁরা সমাজ ও দেশের কল্যাণে কাজ করে বলেই পরিশ্রমের টাকা দিয়ে মানুষের পাশে থাকে।
অনুষ্ঠানের শেষে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম ও প্রবাসীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন কলাবাড়ি মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা আব্দুল মছব্বির।
