জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত নবনিমির্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্স'র মাধ্যমে ঢাকা থেকে প্রধান অতিথি সিলেট ৪ আসনের সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক এমপি জৈন্তাপুর উপজেলার নতুন এই কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, জৈন্তিয়া ১৭পরগনা সালিশ সমন্বয় কমিটি'র সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস।
এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, নূরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শফিকুল ইসলাম পাঠোয়ারী, সাধারণ সম্পাদক শামীম আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সকল বীর মুক্তিযোদ্ধাগণ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাহার পরিবারের সকল সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়েছে।
