বিজ্ঞপ্তি : গোলাপগঞ্জ মডেল থানায় বিভিন্ন সময়ে চোরাকারবারিদের কাছ থেকে জব্দকৃত ভারতীয় অবৈধ চিনি প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
আগামী রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় থানা প্রাঙ্গণে নিলাম অনুষ্ঠিত হবে।
থানা সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে চোরাকারবারিদের কাছ থেকে জব্দকৃত ৫৪৮ কেজি ভারতীয় অবৈধ চিনি প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। গোলাপগঞ্জ মডেল থানার (মামলা নং-১৪, তারিখ-২২/০৬/২০২৩ইং)। উক্ত নিলামে অংশগ্রহনে আগ্রহীদের যথাসময়ে থানা প্রাঙ্গণে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
অনুরোধক্রমে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
