কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১০৬ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মছদ্দর আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা লামাপাড়া গ্রামে তার নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো ছয় বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ শনিবার সকাল সাড়ে ১০টায় পুটামারা লামাপাড়া মসজিদে অনুষ্ঠিত হবে।
বীর মুক্তিযোদ্ধা মছদ্দর আলীর মৃত্যুতে শোক প্রকাশ করে কোম্পানীগঞ্জ মুক্তিযুদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও মুক্তিযুদ্ধা সন্তান নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
