বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ বিশ্বনাথ- ওসমানীনগরের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান এমপির ব্যক্তিগত সহকারী আহমদ কবির আদনান এর পরিচয় দিয়ে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষককে ফোন করে সরকারিভাবে হজ্ব পালনের কথা বলে তাদের কাছে নগদ অর্থ ও প্রয়োজনীয় তথ্যাদি চাওয়া হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) নিম্নোক্ত মোবাইল নং 01886786305, 0188449881, 01886396854 ব্যবহার করে তাদের কাছে এই প্রতারণা শুরু করে একটি প্রতারক চক্র।
খবরটি পাওয়া মাত্র এমপি মোকাব্বির খানের সহকারী আহমদ কবির আদনান জেলা প্রশাসককে অবহিত করে ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি দায়ের করছেন।
তিনি বলেন, হঠাৎ এমন খবর পেয়ে আশ্চর্য হই,কেবা কাহারা আমার পরিচয় দিয়ে এমন প্রতারণার ফাঁদ পেতে সংসদ সদস্যের মানহানি করছে। এবিষয়ে তিনি কিছুই জানেন না বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন।
