বিশ্বনাথ প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক সভার আয়োজন করে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
তিনি বলেন, ৭৫ এর কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্ব পরিবারে হত্যা করে বিএনপি জামাত এইদেশকে হত্যা করতে চেয়েছিল। জাতির পিতার কন্যা জননেত্রী ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেও তারা দেশে আসতে বাঁধাগ্রস্ত করেছিল। সেই হত্যার মাষ্টার মাইন্ড জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার বিচার পর্যন্ত বন্ধ করতে চেয়েছিল। তার দল জামাত বিএনপি এখনো চায় এই দেশকে পাকিস্তানি কায়দায় ফিরিয়ে নিতে।
বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সঙ্গে আছেন বলেই আজ আওয়ামী লীগ টানা তিন মেয়াদে দেশ সফলতার সহিত চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরী সেলিম এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক কবির আহমদ ও শাহ সাইদুল ইসলাম সূজা, আক্তার হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারন সম্পাদক ফারুক আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, এাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য রুহেল খান, পৌর যুবলীগের সদস্য সাইদুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সভাপতি পার্থ সারথি দাশ, সহ সভাপতি মুজিবুর রহমান মনজু ও কলেজ ছাত্র লীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন প্রমুখ।
এসময় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
