গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে মজিদ মিয়া উরফে ছাত্তা পীর (মজিদ পীর) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া....রাজিউন)।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টা ২০মিনিটের দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার বাড়ি উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া রুপসাইল গ্রামে।
জানা যায়, বার্ধক্যজনিত কারণে আজ বিকেলে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। উপজেলার মানুষের কাছে তিনি ছাত্তা পীর নামে পরিচিত।
আগামীকাল বুধবার (১৪ ডিসেম্বর) বাদ যোহর ফুলবাড়ি পূর্বপাড়া বড় মোকাম ঈদগাহ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
