গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ১২ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে র্যালী পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংসদ কমান্ড কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মৌসুমী মান্নানের সভাপতিত্বে ও উপজেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
বক্তব্য দেন সিলেট মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের জেলা সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম খাঁন, বীর মুক্তিযোদ্ধা আখমল আলী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তাান কমান্ডের যগ্ম সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
