নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর শাখার অন্তর্গত দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটিতে আগামী ১ বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ছাত্রনেতা মোস্তাক আহমদ।
আজ (৩১ জুলাই) মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো নাঈম আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া কমিটিতে আল আবিদ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত এ কমিটিতে সভাপতির দায়িত্ব পাওয়ায় মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোস্তাক আহমদ। তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
