নিজস্ব প্রতিবেদক : সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আইমান আহমদ চৌধুরী।
আজ (৩১ জুলাই) সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে সভাপতি ঘোষণা করা হয়।
আগামী ১ বছরের জন্য অনুমোদিত কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাকিব আহমদ।
এদিকে সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তৎক্ষনাৎ মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইমান আহমদ চৌধুরী। এসময় তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

