দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে বিগত ২০২২ সালের ৩১ জানুয়ারি নির্বাচনে বিজয়ী হন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ।
জানা যায়, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল আহাদ নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে সিলেট মহানগর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ভোট কারচুপির মাধ্যমে বিজয়ী হওয়ার অভিযোগ তুলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.ফারুক আহমদ। এরপর অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে ভোট পুণঃগণনা হলে বিজয় লাভ করেন ফারুক আহমদ।
এদিকে এ নিয়ে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল আহাদ ও ফারুক আহমদের মধ্যে একাধিকবার হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।
