নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি হলেন মো.আব্দুল হাদী।
আজ (৫ অক্টোবর) ছাতক উপজেলা যুবলীগের সভাপতি মোরাদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ষোষণা দেওয়া হয়।
মো.আব্দুল হাদী বিশ্বম্ভপুর গ্রামের মো.গিয়াস উদ্দিনের ছেলে। এর আগে তিনি ২০১৮ সালের ১০ এপ্রিল যুবলীগের প্রাথমিক সদস্য হন।
মো.আব্দুল হাদী গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন শাখার নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হওয়ায় তৎক্ষনাৎ উপজেলা যুবলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
