গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হয়েছেন জাবির আহমদ জামিল।
আজ (২১ নভেম্বর) রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ এমরুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৫ সদস্য বিশিষ্ট বাঘা ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহসভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাবির আহমদ জামিল।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ এমরুল বলেন, আমরা আশাবাদী বাঘা ইউনিয়ন ছাত্রলীগের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করবেন এবং বাঘা ইউনিয়ন ছাত্রলীগকে আরও বেশি সুসংগঠিত করবেন।
