গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিনকে সাদা পোশাকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে৷
গতকাল (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে তাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
জানা যায়, গতকাল আনুমানিক রাত ১২টার দিকে সাদা পোশাকে র্যাব পরিচয়ে কামাল উদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন গোলাপগঞ্জ থানায় তার স্ত্রী হাসনা বেগম ও ছেলে মুমিনুল হক তার খুঁজ করতে গিয়ে তাকে পাননি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাহাতউজ্জামান তাদের বলেন, কামাল উদ্দিন নামে কোন আসামিকে থানায় আনা হয়নি৷
পরবর্তীতে র্যাব কার্যালয়ে খুঁজ নিলে সেখানেও তার সন্ধান পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কামাল উদ্দিন নিখোঁজ রয়েছেন।
