গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং কালিদাস পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় রানাপিং কালিদাস পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে প্রবীণ শিক্ষক মুহিব উদ্দীন আহমদের সভাপতিত্বে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহেল আহমদ ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মফিজুর রহমান স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক তাজুল ইসলাম মৌলা, কালিদাস পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আক্তার, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল আহমদ, চার ভাই মিডিয়ার সম্পাদক আনোয়ার হোসাইন ইমরান, রাহাত আহমদ, রিজু আহমদ প্রমুখ।
