বিজ্ঞপ্তি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বুধবার (৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শুভেচ্ছা জানিয়ে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ফাহিম আহমদ বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও কল্যাণে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা তাদের।
তারা গোলাপগঞ্জের সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে উভয় সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর ইতিহাসে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
