বিজ্ঞপ্তি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী।
বুধবার এক শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাফল্য ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে গোলাপগঞ্জের সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের কথা তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাব আরও গতিশীল ও ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
