গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে মাদকসহ কামাল মিয়া উরফে ডুবাই কামাল (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজারের নুনু মিয়ার ভাড়া বাড়ি থেকে আসামিকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ওই এলাকার মৃত তমজ্জিল আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুশিয়ারা পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিছ ইয়াবাসহ আসামিকে গ্রেপ্তার করে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
