গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদের প্রচারণার জন্য টাঙানো একটি বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
জানা যায়, গত ৩ দিন পূর্বে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ বাজারের পাশে সড়কের ধারে প্রচারণার জন্য একটি বিলবোর্ড টাঙানো হয়। আজ রোববার (৩০ আগস্ট) রাতে বিলবোর্ড ছিঁড়ে ফেলার খবর পাওয়া গেছে।
পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আজহার উদ্দিন সাকেল বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ রোববার বা গতকাল শনিবার কোনো একসময় দুর্বৃত্তরা বিলবোর্ডটি ছিঁড়ে ফেলে। দুর্বৃত্তরা লিটন আহমদের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্নিত হয়ে এমন কাজ করেছে। তারা জানেনা বিলবোর্ড ছিঁড়ে ফেললেও মানুষের মন থেকে লিটন আহমদের নাম মুছে ফেলা যাবে না।
এদিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
