সুনামগঞ্জ প্রতিনিধি: বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি হওয়ায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা জিয়া উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যুবদলের রাজনীতি করা সত্বেও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত হয়ে ছাত্র-জনতার আন্দোলনে গুপ্ত ভাবে অর্থ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতার অভিযোগ পাওয়া যায়। বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় জড়িত থাকার ঘটনায় যুবদল নেতা জিয়া উদ্দিনের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানার জিআর মামলা নং ৩৪৪/২০২৫ মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৪/৩২৬/৩০৭ ধারা সহ বিস্ফোরক আইনের ৩/৪ ধারায় জিয়া উদ্দিনের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়াও আরেকটি মামলা দেখা যায় তিনি আসামি রয়েছেন, যা কোতোয়ালি জি আর ৪২৮/২৬ নং মামলা।
মামলা দায়েরের পর থেকে জিয়া উদ্দিনকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।যা দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে মর্মে দাবি করেন জেলার নেতারা।
জিয়া উদ্দিনের পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে জিয়া উদ্দিনের খুঁজে অজ্ঞাত নামা কয়েকজন তার বাড়িতে যান।
এদিকে মামলা ও দলীয় কার্যক্রম থেকে দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়টি. বিবেচনায় নিয়ে জামালগঞ্জ যুবদলের পক্ষ থেকে জিয়া উদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে বিগত ১০/৯/২৬ ইংরেজি তারিখ বহিষ্কার করা হয়।দলের ভাবমূর্তি ও শৃঙখলাজনিত কারণে মর্মে জানা যায়।
