গোলাপগঞ্জ প্রতিনিধি : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ঘোষিত ফলাফলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সারাদেশের ন্যায় সোমবার (১০ আগস্ট) ফলাফল প্রকাশিত হয়েছে।
উপজেলায় এবারের এসএসসিতে পাশের হার ৬৫ শতাংশ যা গত বছর ছিলো ৭৩.৬৯ শতাংশ ও দাখিলে পাশের হার ৬১.৯৮ শতাংশ যা গত বছর ছিলো ৬৮.০৯শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর স্কুল ও মাদ্রাসা মিলিয়ে উপজেলার ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৬৮৪ জন। তাছাড়া অকৃতকার্য হয়েছেন আরও ১,৫০৮জন। জিপিএ-৫ পেয়েছে ৬২জন।
এদিকে উপজেলার ৩৬টি স্কুল থেকে ৩ হাজার ৩৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে কৃতকার্য হয়েছে ২ হাজার ১৫৯ জন ও অকৃতকার্য হয়েছে ১ হাজার ১৮৬ জন। পাশের হার ৬৫শতাংশ।
২২টি স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৬০ জন। সবচেয়ে বেশি ১৯ টি জিপিএ-৫ পেয়েছে এল বি গ্রীণফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়।
এছাড়া উপজেলার ২৩টি মাদ্রাসা থেকে ৮৪৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে কৃতকার্য হয়েছে ৫২৫ জন ও অকৃতকার্য হয়েছে ৩২২জন। পাশের হার ৬১.৯৮শতাংশ।
গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রব্বানী মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
