বিজ্ঞপ্তি : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ উদ্দিনের মামা আখদ্দছ আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (১৩ জুলাই) এক শোক বার্তায় সংগঠনের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ফাহিম আহমদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত আখদ্দছ আলী ছিলেন একজন ভালো মনের মানুষ। তার এমন মর্মান্তিক মৃত্যুতে সকলেই শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
শোক বার্তায়, ঘটনার দিন আহত আখদ্দছ আলীর স্ত্রী ও দুই সন্তানের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জ উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের করমপুর নামক স্থানে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী আখদ্দছ আলী (৬০) নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
