গোলাপগঞ্জ প্রতিনিধি : আজ ৪ আগস্ট। গোলাপগঞ্জবাসীর ইতিহাসে এক স্মরণীয় দিন। ২০২৪ সালের আজকের এ দিনে স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। বাদ যায়নি সিলেটের গোলাপগঞ্জ উপজেলা। জুলাই গণঅভ্যুত্থানে পুরো সিলেট জেলার মধ্যে সবচেয়ে বেশি ৭জন শহীদ হন এই উপজেলায়।
আজকের এ দিনে উপজেলার ৭ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা জুলাই যোদ্ধা সংসদের আহবায়ক লিটন আহমদ।
লিটন আহমদ বলেন, গোলাপগঞ্জের প্রতিটি বীর শহীদসহ দেশের সকল শহীদদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা ও সালাম। মহান আল্লাহ তাহাদের শাহাদাত কবুল করে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জাতিকে মুক্ত করার পেছনে তাঁদের রক্ত ও আত্মত্যাগ আমরা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখব।
লিটন আহমদ দৃঢ়ভাবে বিশ্বাস করেন, শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের অমর চেতনা কেবল ইতিহাসের গৌরব নয়, ভবিষ্যৎ নির্মাণেরও প্রেরণা।
উল্লেখ্য, উপজেলার ৭জন শহীদ হলেন-মো. নাজমুল ইসলাম, হাসান আহমদ জয়, সানি আহমদ, মিনহাজ আহমদ, তাজ উদ্দিন, গৌছ উদ্দিন, মো. পাবেল আহমদ কামরুল।
