গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ১২২ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গতকাল শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ঢাকাদক্ষিণ মুন্সিপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-নিজ ঢাকাদক্ষিণ মুন্সিপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে দবির (৪৫) ও একই গ্রামের মৃত লুদাই মেয়ের ছেলে হাসান (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২২ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
