গোলাপগঞ্জ প্রতিনিধি : টানটান উত্তেজনাপূর্ন ম্যাচে আইডল ওয়ান,ফোর, থ্রী ক্রিকেট দলকে ৬ উইকেটে পরাজিত করে এ কে হাসান ক্রিকেট লীগ সিজন-৩ এর শিরোপা নিজেদের করে নিয়েছে বারকোট ফাইটার্স।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বারকোটস্থ মাঠে আইডল ওয়ান,ফোর, থ্রী ক্রিকেট দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৭ দশমিক ৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১শত রান সংগ্রহ করে বারকোট ফাইটার্স।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সমাজসেবী ও সাবেক ছাত্রনেতা রিমন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ জিন্নুর আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম।
বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। এসময় টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক আবুল খায়ের হাসানকে ধন্যবাদ জানান তারা।
সাবেক ছাত্রনেতা রিমন আহমদ বলেন, এ মাঠে ভবিষ্যৎতে বড় ধরণের টুর্ণামেন্টের আয়োজন করা হবে। টুর্ণামেন্ট আয়োজন করতে গিয়ে যতটুকু সহযোগিতা প্রয়োজন তা করা হবে। এজন্য সব সময় আপনাদের পাশে পাবেন আমার ভাই আবুল খায়ের হাসান।
ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বারকোট ফাইটার্সের সাব্বির।
