গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে যুক্তরাজ্য মহানগর বিএনপি নেতা মো.লতিফ আহমেদ এর উদ্যোগে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তার দাদা-দাদির আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শিরনীর আয়োজন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার আমুড়া ইউনিয়নের শিলঘাট আকন্দ বাড়িতে দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় এলাকাবাসী, উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল সকলের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।
বিএনপি নেতা মো.লতিফ আহমেদ বলেন, দীর্ঘদিন তিনি দেশে ফিরতে পারেন নি। নির্বাচনে ধানের শীষের বিজয়ে কাজ করবেন৷
দোয়া মাহফিলে আগত অতিথিবৃন্দ বিএনপি নেতা মো.লতিফ আহমেদকে ধন্যবাদ জানান। তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় এলাকাবাসী, আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।
