দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আওয়ামী যুব লীগের আয়োজনে শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে কেককেটে আওয়ামী যুব লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক, বাংলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম মাষ্টারের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক আবুল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করে আওয়ামী যুব লীগের সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিভিন্ন লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা করেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের চলমান ধারা অব্যহত রাখতে আওয়ামীলীগের পতাকা তলে এগিয়ে আসুন। দোয়ারাবাজার উপজেলা আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান আমিরুল হক, সাবেক চেয়ারম্যান আহমেদ আলী আপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বজলুল মামুনসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের সব ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
